১০ জিলহজ
ঈদের দিন — কঙ্কর, কুরবানি, হলক ও তাওয়াফ
মুযদালিফায় আউয়াল ওয়াক্তে ফজরের সালাত আদায় করে আকাশ ফর্সা হওয়ার আগ পর্যন্ত দোয়া-জিকিরে মশগুল থাকা সুন্নাহ।
সূর্যোদয়ের পূর্বে মিনার দিকে রওয়ানা দিন। অবশ্য বৃদ্ধ-নারী বা বেশি অসুস্থ ব্যক্তি রাতের প্রথমার্ধের পরও মিনার দিকে রওয়ানা হতে পারেন।
ঈদের দিন বড় জামারায় নিক্ষেপের জন্য ৭টি কঙ্কর এবং পরবর্তী তিন দিনের জন্য ৬৩টি, মোট ৭০টি কঙ্কর মুযদালিফা থেকে নেওয়া যায়। মুযদালিফা থেকে নেওয়া জরুরি নয়; তবে এখানে কঙ্কর সহজে পাওয়া যায়।
সূর্যোদয়ের পর জোহরের আগে শুধু বড় জামারায় ‘আল্লাহু আকবার’ বলে বলে ৭টি কঙ্কর নিক্ষেপ করুন। বড় জামারায় কঙ্কর নিক্ষেপের আগ মুহূর্ত থেকেই তালবিয়া পাঠ বন্ধ করে দিতে হবে।
তামাত্তু ও কিরান হজকারী কঙ্কর নিক্ষেপের পর কুরবানি করবেন। অবশ্য ব্যাংকে টাকা জমা দেওয়া থাকলে নিজে কুরবানি নিজে করার ব্যত্যয় নেই। আর ইফরাদ হজে কুরবানি নেই।
এরপর মাথা মুণ্ডন বা চুল ছোট করুন। তারপর ইহরামমুক্ত হয়ে স্বাভাবিক পোশাক পরা যাবে।
মক্কায় এসে তাওয়াফ এবং সাঈ করুন। এরপর পরিপূর্ণভাবে ইহরামের বিধিনিষেধ থেকে মুক্ত হয়ে যাবেন।
মিনায় রাত যাপন করুন।