৮
৮ জিলহজ
ইহরাম ও মিনায় গমন
পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে মক্কার হোটেল থেকে ইহরাম পরিধান করুন এবং দুই রাকাত সালাত আদায় করুন। নারীগণ পরিচ্ছন্ন হয়ে স্বাভাবিক কাপড় পরবেন।
‘লাব্বাইক্কা হাজ্জান’ বলে হজের নিয়ত করুন এবং তালবিয়া পাঠ করতে থাকুন। তালবিয়া পাঠ ১০ তারিখে পাথর নিক্ষেপের পূর্ব পর্যন্ত চলতে থাকবে।
لَبَّيْكَ حَجًّا
লাব্বাইক্কা হাজ্জান
“হে আল্লাহ, আমি হজের জন্য হাজির।” মিনায় জোহর, আসর, মাগরিব, এশা ও পরদিন ফজর—এই পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা সুন্নাহ।